খাগড়াছড়ির মাটিরাঙ্গায় এবার উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলফলে বিপর্যয় ঘটেছে। রবিবার (২৬ সভেম্বর) প্রকাশিত ফলাফল মাদ্রাসা পর্যায়ের শিক্ষার্থীরা ভাল করলেও খারাপ করছে কলেজের শিক্ষার্থীরা।
জানা যায়, মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজে এবার ৪৮০ জন পরিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ হীন কৃতকার্য হয়েছে ২০১ জন। শতকরা পাশের হার ৪১ দশমিক ৮৮ শতাংশ। তবলছড়ি গ্রীণ হিল কলেজের ২৬২ জন শিক্ষার্থীদের মধ্যে কৃতকার্য হয়েছে ১৪৯ জন। শতকরা পাশের হার ৫৬ দশমিক ৮৭ শতাংশ। জিপিএ- ৫ পেয়েছে ১ জন।
এদিকে মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসায় শিক্ষার্থীরা শতভাগ পাশ করলেও তবলছড়ি ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় শতকরা পাশের হার ৮৬ দশমিক ৬৭ শতাংশ।
এদিকে প্রকাশিত ফলাফলে সন্তুষ্ট নন অভিভাবকসহ সকল মহল। এমন ফলাফল বিপর্যয়ে হতাশায় ভুগছেন শিক্ষার্থী ও অভিভাবক মহল।
এমন ফলাফলের কারণ হিসেবে শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি অনীহা মোবাইল আসক্তিকে দুষছেন অভিভাবকরা। কাম্য ফলাফল না হওয়ায় শিক্ষার মান নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন সকলে।
মাটিরাঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল হোসেন মজুমদার বলেন, শতভাগ নকলমুক্ত পরিবেশে পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ পরিবেশ বজায় থাকলে আগামীতেও শিক্ষার্থীরা ভাল ফলাফল করবে প্রত্যাশা করছি।
