parbattanews

মাটিরাঙ্গায় গ্রেফতার হওয়া ফেনীর একরাম হত্যা মামলার আসামী বেলাল মেম্বারকে ফেনী সদর থানায় হস্তান্তর

29.05

মাটিরাঙ্গা সংবাদদাতা :

ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান মো: একরামুল হক একরাম হত্যাকান্ডের অন্যতম পরিকল্পনাকারী ফেনীর আনন্দপুর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়্যারম্যান ও আনন্দপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সস্পাদক মো: বেলায়েত হোসেন পাটোয়ারী প্রকাশ বেলাল মেম্বারকে ফেনী সদর মডেল থানায় হস্তান্তর করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ।

আজ বৃহস্পতিবার দুপুরের দিকে ফেনী সদর মডেল থানার সাব ইনস্পেক্টর মোহাম্মদ গোলাম হাক্কানীর নেতৃত্বে তাকে কড়া পুলিশী পাহারার মধ্য দিয়ে ফেনী সদর মডেল থানায় নিয়ে যাওয়া হয়েছে।

গ্রেফতারকৃত আসামীকে ফেনী সদর মডেল থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: মাইন উদ্দিন খান বলেন, যেহেতু আলোচিত একরাম হত্যা মামলাটি ফেনী সদর মডেল থানায় দায়ের করা হয়েছে তাই গ্রেফতারকৃত আসামীকে সে থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে আওয়ামীলীগ নেতা মো: বেলায়েত হোসেন পাটোয়ারী প্রকাশ বেলাল মেম্বারকে ফেনী সদর থানায় হস্তান্তর করা হলেও ছেড়ে দেয়া হয়েছে তার আশ্রয়দাতা মাটিরাঙ্গার বড়নাল ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মো: আবুল বাসার ওরফে ডুবাইওয়ালা বাসারকে।

Exit mobile version