parbattanews

মাটিরাঙ্গায় জোন অধিনায়ক হিসেবে যোগ দিলেন লে. কর্ণেল ইয়াছির জাহান হোসেন

1493371_545778698849755_1513672861_o copy

উপজেলা প্রতিনিধি, মাটিরাঙ্গা :

২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর মাটিরাঙ্গা জোন অধিনায়ক হিসেবে যোগ দিলেন লে. কর্ণেল ইয়াছির জাহান হোসেন। তিনি লে. কর্ণেল ওমর সাদী‘র স্থলাভিসিক্ত হলেন। কর্মস্থলে যোগদানের প্রথম দিনেই তিনি মাটিরাঙ্গার শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুর্বোক্ত জোন অধিনায়ক লে. কর্ণেল ওমর সাদী‘র কাজের ধারাবাহিকতা বজায় রাখার ঘোষণা দিয়ে বলেন, এ এলাকার সুখে-দু:খে নিজেকে নিয়োজিত রাখবো। তিনিও দায়িত্ব পালনে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিসহ সকল মহলের সহযোগীতা চাইলেন।

২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর মাটিরাঙ্গা জোনের বিদায়ী অধিনায়ক লে. কর্ণেল ওমর সাদী তার দায়িত্বকালীন সময়ে এলাকার উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, এখানকার শান্তি-শঙ্খলা রক্ষায় স্থানীয়দের সহযোগিতার হাত বাড়াতে হবে। তিনি বলেন, ভবিষ্যত প্রজন্মের জন্য একটি সুন্দর পরিবেশ তৈরীর দায়িত্ববোধ থেকেই আমরা কাজ করছি। এসময় তিনি নবাগত জোন অধিনায়ক লে. কর্ণেল ইয়াছির জাহান হোসেন-কে সকলের সাথে পরিচয়া করিয়ে দেন।

তিনি আজ সোমবার সকালে মাটিরাঙ্গা জোন সদরে নবাগত জোন অধিনায়ক লে. কর্ণেল ইয়াছির জাহান হোসেন এর দায়িত্বভার গ্রহণ ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। এতে অন্যান্যের মধ্যে মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান মো: শামছুল হক, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শহীদ ড. মোহাম্মদ মাহে আলম, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র আবু ইউসুফ চৌধুরী, পৌর আওয়ামীলীগের সভাপতি এমএম জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও পৌর কাউন্সিলর মো: আলাউদ্দিন লিটন, উপ-অধিনায়ক মেজর হানিফুর রহমান ভুইয়া, স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান-কার্বারী, সাংবাদিক নেতৃবৃন্দ, শিক্ষক প্রতিনিধি ও গন্যামন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে জোন অধিনায়কদ্বয় লে. কর্ণেল ওমর সাদী ও লে. কর্ণেল ইয়াছির জাহান হোসেন জোনের পক্ষ থেকে মাটিরাঙ্গা ও গুইমারা থানায় দুটি কম্পিউটার বিতরণ করেন। মাটিরাঙ্গা থানার পক্ষে ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মাইন উদ্দিন খান ও গুইমারা থানার পক্ষে ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আবু ইউসুফ মিয়া স্ব-স্ব কম্পিউটার গ্রহণ করেন।

Exit mobile version