parbattanews

মাটিরাঙ্গায় শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

উৎসবমুখর প‌রি‌বে‌শে র‌্যা‌লি, আ‌লোচনা সভা ও কেক কাটাসহ নানা আ‌য়েজ‌নে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় জাতীয় শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত য়ে‌ছে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে জাতীয় শ্রমিক লীগ মাটিরাঙ্গা উপজেলা ও পৌর শাখার আয়োজনে উপ‌জেলা দলীয় কার্যালয়ে এ উপলক্ষে এক আ‌লোচনা সভার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জাতীয় শ্রমিক লীগ মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি আব্দুস ছোবহান উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন।

মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগের সভাপতি তসলিম উদ্দিন রুবেলের সঞ্চালনায় ও মাটিরাঙ্গা পৌর শ্রমিক লীগ সভাপতি  মো. আবুল কালাম আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ মাটিরাঙ্গা উপজেলা শাখার সহ-সভাপতি মো. ওয়ালী উল্লাহ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম, মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি মো. হারুনুর রশিদ ফরাজী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম (পিসি), জাতীয় শ্রমিক লীগের উপজেলা সাধারণ সম্পাদক মো. জয়নাল হাজারী প্রমুখ।

এসময় অন্যান্যের মধ্যে মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মঞ্জুয়ার বেগম, জাতীয় শ্রমিক লীগের মাটিরাঙ্গা পৌর শাখার সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ, মাটিরাঙ্গা পৌর ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন।

Exit mobile version