মাটিরাঙ্গায় সড়ক দুর্ঘটনায় আওয়ামীলীগের চার নেতাকর্মী আহত

06.09.2013_Matranga AL Accident Pic

নিজস্ব সংবাদদাতা:

জেলার মাটিরাঙ্গায় সড়ক দুর্ঘটনায় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের চার নেতাকর্মী আহত হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে মাটিরাঙ্গা উপজেলার বুদংপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতারা সকলেই রামগড় উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বলে আওয়ামীলীগ সুত্রে জানা গেছে।

আহতরা হলেন, রামগড় সদরের মৃত-থৈআইলং মারমার ছেলে অংপ্রু মারমা (৩৫), বল্টুরাম টিলার মৃত-আবদুর রহিমের ছেলে আলমাছ মিয়া (৪০), অন্তু পাড়ার আর্চ্য মারমার ছেলে অংগ্য মারমা (৩৫) ও তৈচালা পাড়ার আবুল কাশেমের ছেলে শহিদুল ইসলাম (৩৫)।

দলীয় নেতাকর্মী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। বর্তমানে তারা সকলে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। তবে তারা পুরোপুরি আশঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সব্যসাচী নাথ রুবেল।

জানা গেছে, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের কর্মী সম্মেলন শেষে জেলা সদর থেকে রামগড় উপজেলা সদরে ফেরার পথে মাটিরাঙ্গার গুইমারা থানা এলাকার বুদং পাড়া পৌছলে তাদেরকে বহনকারী সিএনজির নিয়ন্ত্রন হারিয়ে পাশের গাছের সাথে আঘাত প্রাপ্ত হয়ে গাড়িটি দুর্ঘটনা পতিত হয়।

দুর্ঘটনার খবর পেয়ে আহতদের দেখার জন্য মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো: শামছুল হক, মাটিরাঙ্গা পৌর আওয়ামীলীগের সভাপতি এমএম জাহাঙ্গীর আলম ও রামগড় পৌরসভার মেয়র কাজী শাহজাহান রিপন। এসময় নেতৃবৃন্দ আহতদের চিকিৎসার খোজ-খবর নেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন