parbattanews

মাটিরাঙ্গায় ২১ লাখ টাকার ভারতীয় শাড়ি ও থ্রিপিস আটক

পার্বত‌্য খাগড়াছ‌ড়ির মাটিরাঙ্গায় কর ফাঁকি দি‌য়ে অ‌বৈধ প‌থে আসা ভারতীয় শাড়ি ও থ্রিপিস আটক করে‌ছে ৪০ বিজিবি পলাশপুর জোন।

বৃহস্প্রতিবার (২০ অ‌ক্টোবর) বিকা‌লের দি‌কে উপজেলার খেদাছড়া ৪০বিজিবি ব‌্যাটা‌লিয়‌নের অধীন অযোধ্যা বিওপির টহল কমান্ডার নায়েক সুবেদার আ. রাজ্জাকের নেতৃত্বে বেলছড়ি ইউনিয়নের তরুনীপাড়া তেতুলগাছতলা নামক এলাকা থে‌কে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ি এবং থ্রিপিস আটক করা হ‌য়ে‌ছে । যার সর্বমোট বর্তমান বাজারমূল্য ২১ লাখ ৩৮ হাজার টাকা।

পলাশপুর খেদাছড়া ৪০বিজিবি ব‌্যাটা‌লিয়‌নের অ‌ধিনায়ক লে: ক‌ের্নেল সো‌হেল আহ‌ম্মেদ পিএস‌সি ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, কর ফাঁকি দি‌য়ে অ‌বৈধ প‌থে আসা আটককৃত ভারতীয় শাড়ি ও থ্রিপিস বি‌ধি মোতা‌বেক কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Exit mobile version