মাটিরাঙ্গা হাসপাতালে দুই ঘণ্টা কর্মবিরতি কর্মসূচি পালন


কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাকুরিতে ১০ম গ্রেডের দাবিতে ঘণ্টা কর্মবিরতি পালন করেছে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা উপজেলা স্বাস্থ্য কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট বিভাগের স্টাফ ও ফার্মাসিস্টরা।
রবিবার (৩০ নভেম্বর) সকালে (৯-১১টা) অনুষ্ঠিত কর্মসূচিতে নেতৃত্বাধীন “বিএমটিএ” র খাগড়াছড়ি জেলা সাধার সম্পাদক জহিরুল
তিনি জানান, ১০ গ্রেড দাবি বাস্তবায়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির আহ্বানে সারা দেশের ন্যায় মাটিরাঙ্গায় এ কর্মবিরতির কর্মসূচি পালিত হয়েছে। সরকার যদি আমাদের এই মৌলিক দাবি পূরণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করেন, তাহলে আগামী ৩ ডিসেম্বর অর্ধ দিবস এবং ৪ ডিসেম্বর পূর্ণ দিবস কর্ম বিরতির কর্মসূচি পালন করা হবে।
এসময় “বিএমটিএ” র খাগড়াছড়ি জেলা সিনিয়র সহ সভাপতি মো: ফারুকহোসেন, মেডিকেল টেকনো লজিষ্ট মো: হেলাল উদ্দিন,সুইসিংহ্লা মারমা,বাপু মনি চাকমা, ফার্মাসিস্ট রুপা চাকমা ও রাজিব পাল উপস্থিত ছিলেন।
কর্মবিরতি চলাকালীন সময়ে হাসপাতালের ফার্মেসী ও টেকনোলজিষ্ট বিভাগ বন্ধ থাকায়য় রোগীরা চরম ভোগান্তিতে পড়ে। বেলা ১১টা থেকে যথা নিয়মে হাসপাতালে কার্যক্রম শুরু হয়।

















