মাতারবাড়ীতে নতুন থানা অনুমোদন

মাতারবাড়ীতে গভীর সমুদ্র বন্দরকে কেন্দ্র করে নতুন থানা স্থাপনের প্রস্তাব অনুমোদন দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)।
মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে যমুনায় অনুষ্ঠিত নিকারের ১১৯তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এটি অন্তর্বর্তী সরকারের আমলে নিকারের প্রথম সভা। সভায় দেশের চার জেলায় চারটি নতুন থানা স্থাপনের প্রস্তাব অনুমোদন করা হয়। নতুন থানাগুলো হলো-গাজীপুরের পূর্বাচল উত্তর, নারায়ণগঞ্জের পূর্বাচল দক্ষিণ, মাতারবাড়ীতে নতুন থানা অনুমোদন, মহেশখালীর কক্সবাজার জেলার মাতারবাড়ী এবং নরসিংদীর রায়পুরা থানা ভেঙে একটি নতুন থানা।
নিকারের সভায় আরও ১১টি প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়। এর মধ্যে সাতক্ষীরাকে ‘বি’ থেকে ‘এ’ শ্রেণির জেলায় উন্নীত করার সিদ্ধান্ত রয়েছে।
এছাড়া স্বাস্থ্য সেবা বিভাগ ও স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ একীভূত করে ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়’ পুনর্গঠনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
একই সভায় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু মন্ত্রণালয়’ করার প্রস্তাবও অনুমোদন করা হয়েছে। তবে ইংরেজি নাম অপরিবর্তিত থাকবে।
সভায় প্রধান উপদেষ্টা ছাড়াও কয়েকজন উপদেষ্টা, মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিবসহ ১৪ জন সচিব ও জ্যেষ্ঠ সচিব উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে মহেশখালী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মুজিবুর রহমান জানান, থানা অনুমোদন হওয়াতে অত্যন্ত ভাল হয়েছে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরে কর্মরত বিদেশি নাগরিক ও সাধারন জনগনের দুঃখ দুর্দশা লাঘব হবে এবং বিপদের ঝুকিঁ কমে যাবে।

















