মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ফেরত আনার প্রক্রিয়া চলমান বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ।
মঙ্গলবার (২৪ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এ কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমরা সরকারে আসার পর এক মাস হয়েছে। সেই এক মাসে ভারতের হাই কমিশনারে সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে। আমার সঙ্গে সাক্ষাৎ হয়ে, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে; ওই মিটিংয়ে ওই কথা বলা হয়েছে।
গত ১৭ বছরে শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ আছে, কোনটার সাজা হয়েছে; আরও যারা আছে। তাদের ব্যাপারেও আমরা কথা বলেছি বলে জানান তিনি।
