খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে স্বামীর কোদালে কোপে দুই সন্তানের জননী মাহিনুর আক্তার(২৪) নামে এক গৃহবধূ খুন হয়েছে।এ ঘটনায় স্বামী আবুল কালামকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার(৭ মে) রাত সাড়ে ১০টার দিকে লাশ উদ্বার করেছে পুলিশ।
মাহিনূর মানিকছড়ির গোদাতলী এলাকার বাসিন্দা আবু তাহেরের মেয়ে ও দুই শিশু পুত্র সন্তানের জননী। স্বামী আবুল কালাম পূর্ব গচ্ছাবিল এলাকার প্রয়াত নূর আলম শেখের ছেলে।
মাহিনুর আক্তারের স্বামী আবুল কালামমের দাবী,বৃহস্পতিবার সন্ধ্যায় তার সাথে স্ত্রী মাহিনূরের ঝগড়া, বাকবিতন্ডা ও মারামারি হয় ধস্তাধস্তির একপর্যায়ে দুজনের হাতে থাকা কোদালের আঘাতে মাহিনূরের মাথায় কুপ পড়ে। এতে মাথা ফেটে গিয়ে তাৎক্ষণিক মাটিতে লুটিয়ে পড়ে মারা যায় মাহিনূর।
তবে নিহতের পিতা আবু তাহেরের দাবী তার মেয়ে মাহিনূরকে তারই স্বামী মো. আবুল কালাম নির্মমভাবে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করেছে। এঘটনায় নিহতের শাশুড়ি খাজিদা বেগমও জড়িত রয়েছে বলে তিনি তার দাবী।
মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ পারভেজ জানান, ‘খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে| এঘটনায় জড়িত থাকা ঘাতক স্বামী আবুল কালামকে আটক করা হয়েছে, আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন।
