parbattanews

মানিকছড়িতে কৃষক মাঠ দিবস পালিত

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) ফলিত গবেষণা বিভাগ কর্তৃক ব্রি ধান ৮৭ ও ব্রি ৯৩ এর নমুনা শষ্যকর্তন ও মাঠ দিবস মানিকছড়িতে পালিত হয়েছে।

বুধবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩ টায় উপজেলার ডলু কৃষি ব্লকে অনুষ্ঠিত হয় ব্রি-ধান ৮৭ ও ৯৩ এর নমুনা শষ্যকর্তন ও মাঠ দিবস সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাসিনুর রহমানের সভাপতিত্বে এবং সহকারী কৃষি কর্মকর্তা অঞ্জন কুমার নাথ এর পরিচালনার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউটের (ব্রি) বৈজ্ঞানিক কর্মকর্তা মীর মেহেদী হাসান ও সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা মো. নাঈম আহম্মদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. সালাউদ্দিন কাউসার আফ্রাদ। এতে বক্তব্য রাখেন, কৃষক মো.ইদ্রিস মিয়া ও উপজেলা কৃষক লীগ সভাপতি শাহ আলম।

এ সময় ব্রি এর বৈজ্ঞানিক কর্মকর্তা মীর মেহেদী হাসান বলেন, বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউটের (ব্রি) মাধ্যমে উদ্ভাবিত ব্রি-ধান ৮৭ ও ব্রি ৯৩ ধান ১১০-১১৫ দিনে ফসল ঘরে তোলা যায়। এছাড়া হেক্টর প্রতি সাড়ে ৫-৬ মে.টন ধান উৎপাদন সম্ভব। তবে অবশ্যই বীজ রোপনের আগে কৃষিবিদের পরামর্শ অনুযায়ী বীজ তলায় ধান ফেলা এবং নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী চারা রোপন করতে হবে।

Exit mobile version