parbattanews

মানিকছড়ি সেমুতাং গ্যাস ফিল্ডের নতুন কূপের ৬ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হলো জাতীয় গ্রীডে

Photo0794

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার সেমুতাং গ্যাস ফিল্ডের ৬নং কুপের গ্যাস গত শনিবার থেকে জাতীয় গ্রীডে যুক্ত হয়েছে। খনন কাজ শেষে রাশিয়ান কোম্পানী গেজপ্রমে সহযোগী প্রতিষ্ঠান কে.এন বাপেক্সকে তা বুঝিয়ে দিয়েছেন। প্রতিনিধি ৬ মিলিয়ন ঘনফুট গ্যাস  জাতীয় গ্রীডে যুক্ত হবে বলে নিশ্চিত করেছেন বাপেক্স।   
মানিকছড়ি সদর থেকে ১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে কালাপানি এলাকায় সেমুতাং গ্যাসফিল্ডটি অবস্থিত। এ গ্যাস ফিল্ডের ৫ নং কুপ থেকে ২০১১ সালের ডিসেম্বরে প্রথম গ্যাস জাতীয় গ্রিডে সংযোগ হয়। শুরুতে গ্যাসের গতি ১৫শ-১৭শ ঘনফুট থাকলেও পরবর্তীতে তা নিন্মপর্যায়ে চলে আসে। এতে বাপেক্স চিন্তিত হয়ে পড়ে। পরে বাপেক্স পুরাতন (দেবে যাওয়া) ১নং কুপের পাশে পাহাড় বেষ্টিত ৬নং কুপ খনন শুরু করে রাশিয়ান কোম্পানী গেজপ্রম’র সহযোগি প্রতিষ্ঠান (বাংলাদেশী) ড. হাসান মাহমুদ চৌধুরীর পরিচালনাধীন কে.এন।

১৯ জানুয়ারী-২০১৪ খ্রি. থেকে খনন কাজ পুরোদমে শুরু করায় ফেব্ররুয়ারী মাসে তা শেষ হয়। এরপর ৫ নং (চলমান) কূপ থেকে ৬নং পর্যন্ত পাইপ লাইন সংযোগ শেষে গত ১২ মার্চ অগ্নি প্রজ্জলনের মাধ্যমে তা পরীক্ষামুলক সরবরাহ শুরু করে। কিন্তু তাতে সফলতা না আসায় দীর্ঘ এক মাস পুনঃরায় কূপে কাজ অব্যাহত রাখে খনন কাজ প্রাপ্ত প্রতিষ্ঠান। গত ১১ এপিল শুক্রবার রাত সাড়ে ৯টা থেকে দফায় দফায় দীর্ঘ ১৮ ঘন্টা নিরলস চেষ্ঠার পর গতকাল রবিবার থেকে জাতীয় গ্রীডে যুক্ত হয় এ গ্যাস।  

এসব খবরের সত্যতা জানতে গ্যাসফিল্ডের ইনচার্জ মো. মাহাবুবুর রহমানের মুঠোফোনে গতকাল ফোন করলে তিনি সংযোগের সত্যতা নিশ্চিত করে জানান, এখন থেকে প্রতিদিন ৬ মিলিয়ন ঘনফুট গ্যাস যাবে জাতীয় গ্রীডে।

কে.এন ফার্মের প্রতিনিধি প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেন জানান, অত্যন্ত সফলতার সাথে নির্ধারিত সময়ে খননকাজ শেষ করে গত ১১ এপ্রিল রাতে এ কূপটি বাপেক্সকে বুঝিয়ে দিয়েছি। ফলে এ কুপের গ্যাস ৫নং কূপের সংযোগে মিলিত হয়ে সরাসরি জাতীয় গ্রীডে যুক্ত হলো। এদিকে নতুন কূপের সর্বশেষ অবস্থা সরজমিনে দেখতে গত শনিবার  দুপুরে বাপেক্সের এম.ডি এম.এ.বাকী ফিল্ড পরিদর্শন করেছেন।

Exit mobile version