মানুষকে ভয় দেখাতেই কাজগুলো করা হচ্ছে : রিজওয়ানা

fec-image

তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, মানুষকে ভয় দেখাতেই আক্রমণ করা হচ্ছে। সরকার জনগণকে সঙ্গে নিয়ে এ ধরনের হীন, কাপুরুষোচিত ও চক্রান্তমূলক আক্রমণের জবাব দেবে। তিনি বলেন, মানুষ যত নির্বাচনমুখী হচ্ছে, ততই নির্বাচনের পরিবেশ ভীতিকর করতে এই কাজগুলো করা হচ্ছে।

রবিবার (১৪ ডিসেম্বর) সকালে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে গণমাধ্যম সঠিক ভূমিকা পালন করতে পারেনি। গণমাধ্যম গণতন্ত্রের চর্চায় সব সময় বলিষ্ঠ ভূমিকা রেখেছে। কিন্তু জুলাই আন্দোলনের সময় সেটার ব্যত্যয় ঘটেছে। তারা সঠিক তথ্য প্রচার করেনি, পারেনি বা করতে দেওয়া হয়নি।

তিনি আরও বলেন, তথ্য বস্তুনিষ্ঠ হতে হবে, বিকৃত নয়। গণমাধ্যমকে শক্তিশালী, গণমুখী হিসেবে দেখতে চাই। তথ্যের যেন খণ্ডিত বা বিকৃত উপস্থাপন না হয়, সেটি দেখতে চাই।

অজামিনযোগ্য মামলায় অপরাধীদের জামিন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, বিচারক চাইলে জামিন দিতে পারেন কিংবা কারাগারে পাঠাতে পারেন। জামিন না দিলেও সমস্যা। একদিকে বলেন বিনা বিচারে জেলে আটক রাখা হয়েছে আর আরেকদিকে বলেন জামিন দিতে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ওসমান হাদি, রিজওয়ানা, হামলা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন