মায়ানমারে পাচারকালে সিমেন্টসহ আটক ১৮

fec-image

সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় পৃথক অভিযান চালিয়ে মায়ানমারে পাচারকালে ১৬০০ বস্তা সিমেন্টসহ ১৮ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।

​তিনি জানান, প্রথম অভিযান রাত ১টায় কোস্ট গার্ড জাহাজ ‘কামরুজ্জামান’ ১০০০ বস্তা সিমেন্ট ও ১টি ফিশিং বোটসহ ১০ জনকে আটক করে। জব্দকৃত সিমেন্টের বাজারমূল্য প্রায় ৫ লক্ষ টাকা।

​দ্বিতীয় অভিযান রাত ৩টায় কোস্ট গার্ড জাহাজ ‘অপূর্ব বাংলা’ ৬০০ বস্তা সিমেন্ট ও ১টি ফিশিং বোটসহ ৮ জনকে আটক করে। এই চালানের মূল্য প্রায় ৩ লক্ষ টাকা।

​কোস্ট গার্ড জানায়, শুল্ক-কর ফাঁকি দিয়ে এসব সিমেন্ট মায়ানমারে পাচার করা হচ্ছিল। জব্দকৃত মালামাল ও আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্তে চোরাচালান রোধে কোস্ট গার্ডের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: টেকনাফ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন