parbattanews

মালয়েশিয়ায় সফররত জোবাইদা রহমানের হাত ব্যাগ নিয়ে প্রশংসা সোশ্যাল মিডিয়ায়

ছবি ভিডিও থেকে সংগৃহীত।

বাংলাদেশ সরকারের দায়িত্ব গ্রহণের পর এই প্রথম দুই দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়েছেন তার সহধর্মিণী ডা. জোবাইদা রহমানও। মালয়েশিয়া সফরকালে ডা. জোবাইদা রহমানের একটি সাধারণ ও ছিমছাম হাতের ব্যাগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা চলছে।

রবিবার (২১ জুন) মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী জোবাইদা রহমানের পৌঁছানোর ছবিগুলো প্রকাশ্যে আসার পরপরই জোবাইদা রহমানের হাতে থাকা ব্যাগটি নেটিজেনদের নজর কাড়ে।

বিশ্বের অন্যান্য দেশের প্রধানমন্ত্রীদের পরিবার-পরিজনদের বিলাসবহুল জীবনযাপন কারো অজানা নয়। সেখানেই ব্যতিক্রম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবার। বাবা-মায়ের মতোই মিতব্যয়ী স্বভাব এবং অপচয়

একদমই পছন্দ করেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। সেটিই প্রমাণ করলেন প্রধানমন্ত্রীর স্ত্রী জোবাইদা রহমানও। প্রধানমন্ত্রীর সহধর্মিণী হয়েও মাত্র ৫৪৪ টাকার দেশীয় পণ্য বহন করে বিদেশ সফরে গিয়েছেন তিনি।

নেটিজেনরা বলছেন, জোবাইদা রহমানের হাতে থাকা ব্যাগটি দেশীয় প্রতিষ্ঠান আড়ং-এর একটি সাধারণ ও সাশ্রয়ী মূল্যের ব্যাগ।

বিদেশ সফরে দেশের তৈরি পণ্য ব্যবহার করে জোবাইদা রহমান একদিকে যেমন দেশপ্রেম ফুটিয়ে তুলছেন, অন্যদিকে নিজেদের মিতব্যয়িতা প্রকাশ করেছেন, যা দেশের মানুষের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।

নেটিজেনরা সামাজিক মাধ্যমে জোবাইদা রহমানকে প্রশংসায় ভাসিয়ে বলছেন, যে অত্যন্ত আভিজাত্যের মধ্যেও তিনি দেশীয় প্রতিষ্ঠান আড়ং এর একটি সাধারণ ও সাশ্রয়ী মূল্যের ব্যাগ বহন করছেন, যা ব্যক্তিত্ব ও সাদাসিধে জীবনযাপনের দারুণ এক উদাহরণ।

ফেসবুকে এস এন সুমন নামে একজন লিখেছেন, আমি নিজেও আড়ং থেকে এই ব্যাগ কিনেছি ৫৫০ টাকা দিয়ে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার উদাহরণ টেনে হাসান ইমাম চৌধুরী নামে একজন লিখেছেন, হাসিনার বেগ এর দাম ছিল ৪ লাখ ৫০ হাজার টাকা সেখানে মাত্র ৫৫০ টাকা। মের্সাস স্বপ্ন ট্রেডার্স নামে একজন লিখেছেন, সুন্দর ও শিক্ষিত মানুষের বেশি দামি ব্যাগ লাগে না। সাহাব উদ্দিন নামে একজন লিখেছেন, এইটাই আমাদের জন্য গর্ব।

সামাজিক মাধ্যমে এমন অসংখ্য মন্তব্যে প্রশংসায় ভাসছেন জোবাইদা রহমান।

Exit mobile version