parbattanews

মা‌টিরাঙ্গায় উপ‌জেলা প্রশাস‌নের আ‌য়োজ‌নে ৪র্থ‌ বীমা দিবস উদযাপন

বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আ‌য়োজ‌নে খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় ৪র্থ‌ বীমা দিবস উদযাপন করেছে ।

বুধবার (১ মার্চ) এ উপল‌ক্ষে উপ‌জেলা প্রশাস‌নের আয়োজনে সকা‌লে মা‌টিরাঙ্গা উপ‌জেলা চত্বর থে‌কে এক বর্ণাঢ্য শোভা যাত্রার বের হ‌য়ে উপ‌জেলার প্রধান প্রধান সড়ক প্রদ‌ক্ষিণ ক‌রে পুনরায় উপ‌জেলা চত্বরে শেষ হয়ে উপ‌জেলা অ‌ডি‌টোরিয়া‌মে এক আ‌লোচনা সভার আ‌য়োজন করা হয়।

উক্ত আ‌লোচনা সভায় ন‌্যা‌শনাল লাইফ ইনস‌্যু‌রেন্স কো. লি. এর সহকারী জেনা‌রেল ম‌্যা‌নেজার (এ‌জিএম) আলী হো‌মেনের সঞ্চালনায় ও মা‌টিরাঙ্গা উপ‌জেলা সমবায় ও পল্লী উন্নয়ন কর্মকর্তা হুমায়ুন ক‌বির প‌টোয়ারীর সভাপ‌তি‌ত্বে প্রধান অ‌তি‌থি ছি‌লেন উপ‌জেলা প‌রিষদ চেয়ারম‌্যা র‌ফিকুল ইসলাম। বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন, মা‌টিরাঙ্গা উপ‌জেলা ভাইস চেয়ারম‌্যান আ‌নিছুজজামান ডা‌লিম, মা‌টিরাঙ্গা চেয়ারম‌্যান এ‌সো‌সি‌য়েস‌নের সভাপ‌তি ও বেলছ‌ড়ি ইউপি চেয়ারম‌্যান রহমতউল্লাহ।

প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে র‌ফিকুল ইসলাম ব‌লেন, আমা‌দের দে‌শে এক শ্রেণির প্রতারক চ‌ক্রের কার‌ণে বীমার উপর সাধারণ মানুষ আস্থা হা‌রি‌য়ে‌ ফে‌লে‌ছে। বীমা ক‌রে মানুষ প্রতা‌রিত হ‌য়ে‌ছে। দে‌শের এ প্রতিবন্ধকতা ‌থে‌কে বে‌রি‌য়ে এ‌সে বীমার প্রতি ভ্রান্ত ধারণা প‌রিহার করতে পার‌লে উন্নত বি‌শ্বের বীমার সুফল পাওয়া যা‌বে।

আ‌লোচনা সভা শে‌ষে গ্রাহ‌দের মা‌ঝে ন‌্যা‌শনাল লাইফ ইনস্যুরেন্স কো. লি. এর প্রায় সাড়ে ১১ লাখ টাকা মেয়াদ উত্তর দাবি প‌রি‌শোধ
করা হয়।

অন‌্যান‌্যদের ম‌ধ্যে উপ‌জেলা আই‌সি‌টি কর্মকর্তা রা‌জীব রায় চৌধুরী, উপ‌জেলা প্রাথ‌মিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক না‌দের আহাম্মদ ও বি‌ভিন্ন বীমা কোম্পানীর কর্মকর্তা-কর্মচা‌রী, বীমা গ্রাহকগণ উপ‌স্থিত ছি‌লেন।

Exit mobile version