parbattanews

মা‌টিরাঙ্গায় গভীর রা‌তে বাজারে আগুন

খাগড়াছ‌ড়ি মা‌টিরাঙ্গার আমতলীতে অ‌গ্নিকাণ্ডের ঘটনা ঘ‌টে‌ছে।

শুক্রবার (৮ ডি‌সেম্বর) রাত সা‌ড়ে ১২টার দিকে উপজেলার আমতলী ইউনিয়নের করাইল্যাছড়ি পুরান বাজারে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নি‌শ্চিত ক‌রে‌ছেন মা‌টিরাঙ্গা থানা অ‌ফিসার ইনচার্জ (ও‌সি) কমল কৃঞ্চ ধর। স্থারীয়‌দের বরাত দি‌য়ে তি‌নি জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি দোকান (২টি মুদি ও চা, ১টি খালি ) পুড়ে ছাই হয়ে যায়। রাত ১.১৫ দি‌কে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হ‌য়। এ‌তে প্রায় ৭ লাখ টাকার ক্ষয় ক্ষ‌তি হ‌য়ে‌ছে। কীভা‌বে আগু‌নের সূত্রপাত হ‌য়ে‌ছে তা জানা যায়‌নি। ত‌বে ধারনা করা হ‌চ্ছে চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে।

মা‌টিরাঙ্গা ফায়ার স‌া‌র্ভিসে দা‌য়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জীবক কা‌ন্তি বড়ুয়া জানান, বিষয়‌টি আ‌মি অবগত নই। কেউ আমা‌কে ম‌্যাসেজ দেন নি।

Exit mobile version