মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্টসহ আটক ৯

fec-image

কক্সবাজারের সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিম সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও ১টি ফিশিং বোটসহ ৯ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত (শনিবার) বিকাল ৫টায় কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন কর্তৃক সমুদ্রের উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন একটি সন্দেহভাজন ফিশিং বোট থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া ৩৫৫ বস্তা সিমেন্ট জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকা। চোরাচালানের কাজে ব্যবহৃত বোটটি জব্দ করার পাশাপাশি ৯ জন পাচারকারীকে আটক করতে সক্ষম হয় কোস্ট গার্ড।

জব্দকৃত সিমেন্ট, ফিশিং বোট এবং আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তে চোরাচালান, মাদকপাচার ও অবৈধ কার্যক্রম রোধে কোস্ট গার্ডের এ ধরনের জিরো-টলারেন্স নীতি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: টেকনাফ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন