parbattanews

মির্জা ফখরুলের প্রিয় দল ব্রাজিল, জানালেন নিজেই

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন ব্রাজিল ফুটবল দলের সমর্থক এবং ব্রাজিল দলকে তাঁর প্রিয় দল বলে জানিয়েছেন।

১৪ জুন রবিবার সকালে জাতীয় প্রেসক্লাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই তিনি ব্রাজিলকে সমর্থনের বিষয়টি অকপটে স্বীকার করেন।

মির্জা ফখরুল হাস্যোজ্জ্বল ভঙ্গিতে তিনি বলেন, ‘গতকাল খেলা দেখেছি। আমার প্রিয় দল ব্রাজিলের। খেলা দেখতে গিয়ে একটু ক্লান্ত বোধ করছি। তা এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারিনি।’ বিশ্বকাপ উন্মাদনার এই এসময়ে মির্জা ফখরুলের এমন মন্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং ব্রাজিল সমর্থকদের আরো বেশি উদ্ভাসিত করে তোলে।

Exit mobile version