মুক্তিযুদ্ধ ও জুলাই ব্যবসা নতুন বাংলাদেশে চলবে না : ডাকসু ভিপি

fec-image

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধ ও জুলাই ব্যবসা চলবে না। আজ শুক্রবার (৭ নভেম্বর) সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ছাত্রশিবির আয়োজিত ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সাদিক কায়েম বলেন, অন্তর্বর্তী সরকারের প্রথম ও প্রধান কাজ ছিল—জুলাই শহীদদের আকাঙ্ক্ষা ধারণ করে খুনি শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের আওতায় নিয়ে আসা। কিন্তু দেড় বছরেও হাসিনা ও তার দোসরদের বিরুদ্ধে একটি রায় পর্যন্ত সরকার দিতে পারেনি।

তিনি আরো বলেন, সংস্কার প্রস্তাবে ভেটো দিলে আপনাদের পরিণতি ফ্যাসিস্টদের থেকে খারাপ হবে। এ সময় সংস্কার প্রস্তাবে রাজনৈতিক দলগুলোকে ঐকমত্য পোষণ করে নতুন দেশ বিনির্মাণে এগিয়ে আসার আহ্বান জানান ডাকসু ভিপি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ডাকসু, বক্তব্য, ভিপি সাদিক কায়েম
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন