কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের রেজুখাল যৌথ চেকপোস্টে দায়িত্বরত বিজিবি সদস্যরা বুধবার ভোর রাতে হ্নীলা হতে কক্সবাজারগামী মোটর সাইকেল একটি (পালসার-১৫০ সিসি) তল্লাশী করে তেলের ট্যাংকির ভিতরে অতি কৌশলে লুকায়িত অবস্থায় ৪৬ হাজার পীস ইয়াবা সহ টেকনাফ, সিকদার পাড়া এলাকার মো হাশিম সওদাগরের ছেলে মো লাদেন খান(১৮)কে আটক করেছে।
কক্সবাজার ৩৪ বিজিবি উপ-পরিচালক আনোয়ার হোসেন মজুমদার এক মেইল বার্তায় বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও বলেন, আটক ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ৩৮ লাখ টাকা। এসময় ইয়াবা বহনের দায়ে মোটরসাইকেলটি জব্দ করা হয়। ধৃত আসামীসহ জব্দকৃত এসব মালামাল থানায় সোপর্দ করা হয়েছে।
