পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএলে সরাসরি চুক্তিতে ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রূপিতে লাহোর কালান্দার্স দলে ভিড়িয়েছে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে।আনুষ্ঠানিক নিলামের নিলামের আগেই বাঁহাতি পেসারকে দলে টেনেছে পিএসএলের দল লাহোর কালান্দার্স।বাংলাদেশি মুদ্রায় যা ২ কোটি ৮১ লাখ টাকার কিছু বেশি।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে লাহোর।
লাহোর লিখেছে, ‘ফিজজজজ! আমাদের বাংলাদেশি ভাই মোস্তাফিজুর রহমান। এর আগে ২০১৬ ও ২০১৮ সালেও তাঁকে নেওয়া হয়েছিল। এবার সরাসরি চুক্তিতে আমাদের পরিবারে ফিরে এলেন। একবার যে কালান্দার হয়, সে চিরকালই কালান্দারের।’
ওই পোস্টেই ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপির বিষয়টি উল্লেখ করেছে লাহোর। উল্লেখ্য, এর আগে ২০১৭-১৮ মৌসুমে লাহোরের হয়ে ৫ ম্যাচ খেলেছেন মোস্তাফিজ। তাতে ২৫.৭৫ গড়ে ৪ উইকেট নিয়েছেন বাঁহাতি পেসার। আর ওভারপ্রতি খরচ করেছেন মোটে ৬.৪৩ রান।
