যানজট, মাদকমুক্ত রাঙামাটি শহর গড়তে কাজ করবে পুলিশ : পুলিশ সুপার আব্দুর রকিব

fec-image

যানজট, মাদকমুক্ত এবং পর্যটনবান্ধব রাঙামাটি শহর গড়ে তুলতে কাজ করবে পুলিশ এমন মন্তব্য করেছেন, রাঙামাটি সদ্য যোগ দেওয়া পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব।

রোববার (৩০ নভেম্বর) সকালে পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

এসপি বলেন, মাদক ব্যবসায়ীদের কোন ছাড় নয়। আগামী নির্বাচনে রাঙামাটিতে সুষ্ঠু ও সফলভাবে দায়িত্ব পালনে পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান।

এসময় রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াস, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, কর্মরত সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

এর আগে, একই দিন সকালে নবাগত পুলিশ সুপার মহোদয়ের রাঙামাটি পার্বত্য জেলায় যোগদান ও দায়িত্বভার গ্রহণ উপলক্ষ্যে জেলা পুলিশের পক্ষ হতে অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় রাঙামাটি জেলা পুলিশের একটি চৌকস দল নবাগত পুলিশ সুপার মহোদয়কে গার্ড অব অনার প্রদান করে।

পুলিশ সুপার দায়িত্বভার গ্রহণ শেষে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অত্র জেলার সব সার্কেল, অফিসার-ইন-চার্জ এবং অন্যান্য ইউনিট ইনচার্জদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। তিনি উপস্থিত অফিসারদের বক্তব্য মনোযোগ সহকারে শ্রবণ করেন এবং জেলা পুলিশের সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।

উল্লেখ্য, নবাগত পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম মহোদয় ২৫তম বিসিএস ব্যাচের কর্মকর্তা। তিনি রাঙামাটি পার্বত্য জেলার ৪৮তম পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। এর পূর্বে তিনি চাঁদপুর জেলা পুলিশের পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: পুলিশ সুপার, রাঙামাটি, সাংবাদিক
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন