parbattanews

যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করায় পেকুয়া বিএনপির বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিনিধি, পেকুয়া :
বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব কক্সবাজার জেলার কৃতী সন্তান চকরিয়া পেকুয়া আসনে বারবার নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক সফল মন্ত্রী আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদ এর বিরুদ্ধে আওয়ামী সরকারের পেটুয়া বাহির্নী কর্তৃক মিথ্যা মামলা দায়ের করার প্রতিবাদে পেকুয়া উপজেলা বিএনপি বিক্ষোভ মিছিল করেছে। ২৫ ডিসেম্বর বুধবার সন্ধ্যা ৫ টায় পেকুয়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে “সালাহ উদ্দিন ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার কর করতে হবে খুনী হাসিনা সরকারের জবাব চাই” এই শ্লোগান নিয়ে উপজেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ ইউসুফ রুবেলের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পেকুয়া বাজারের গ্রামীণ ব্যাংক পর্যন্ত গিয়ে পুনরায় দলীয় কার্যালয় গিয়ে শেষ হয়।
 
এসময় উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিকদলের সভাপতি মজিবুল হক চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরান জাদিদ মুকুট, পশ্চিম জোন যুবদলের সভাপতি জয়নাল আবেদীন, সিনিয়র সহ সভাপতি আবচার উদ্দিন মানিক, সাধারণ সম্পাদক ইমরুল হাছান ইমু, সাংগঠনিক সম্পাদক জাফর, প্রচার সম্পাদক ইউনুচ ইসলাম, উপজেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আরাফাত, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ন আহবায়ক নুরুল আবচার, হোটেল শ্রমিক দলের সভাপতি জামাল উদ্দিন, কালু, আবু তাহের, দুদু, নুরুল কবির, মাহাবু করিম, শুক্কুর, নজরুল, ওসমান, মকসুদ, মো: বাদশা, রাসেল, মো.মান্নান, আব্দুল হামিদ, হাবিব প্রমুখ। মিছিল শেষে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভায় বক্তারা, কক্সবাজার জেলার কৃতি সন্তান আধূনিক পেকুয়ার স্থপতি সালাহউদ্দিন আহমদ এর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করায় তীব্র নিন্দা জানান। পরেওই মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করে নেওযার জন্য হাসিনা সরকারের প্রতি আহবান জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা।
Exit mobile version