parbattanews

যৌথ বাহিনীর অভিযান চলছে জঙ্গল সলিমপুরে

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় আজ সোমবার সকাল থেকে যৌথ বাহিনীর বিশেষ অভিযান শুরু হয়েছে।

এই অভিযানে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের তিন হাজারের বেশি সদস্য অংশ নিয়েছে।

ড্রোন, হেলিকপ্টার ইত্যাদি ব্যবহার করে ওই এলাকায় অভিযান কার্যক্রম পরিচালনা করতে দেখা গেছে।

বার্তা সংস্থা বাসস জানিয়েছে, অভিযানের কৌশল হিসেবে জঙ্গল সলিমপুরের প্রতিটি প্রবেশ ও বাহিরের পথ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বসানো হয়েছে স্থায়ী তল্লাশিচৌকি, যাতে অভিযান চলাকালে কোনো চিহ্নিত অপরাধী এলাকা ছেড়ে পালিয়ে যেতে না পারে।

এর আগে, গত ১৯শে জানুয়ারি কয়েকজন ‘অস্ত্রধারী সন্ত্রাসীকে’ গ্রেফতারের উদ্দেশ্যে র‍্যাবের একটি দল সেখানে অভিযান পরিচালনা করতে গেলে হামলার শিকার হয়ে র‍্যাবের এক সদস্য নিহত ও তিনজন আহত হন।

Exit mobile version