parbattanews

রমজান উপলক্ষে বান্দরবানে টিসিবির পণ্য বিক্রি শুরু

রমজান মাসকে কেন্দ্র করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বান্দরবানে শুরু হয়েছে টিসিবি পণ্যের বিশেষ বিক্রি কার্যক্রম।

আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ায়রি) সকাল থেকে জেলার বিভিন্ন পয়েন্টে ট্রাকসেল ও ডিলারদের মাধ্যমে স্বল্পমূল্যে পণ্য সরবরাহ করা হচ্ছে। কার্যক্রমকে ঘিরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আরা রিনি।

এই কার্যক্রমে চাল, ডাল, চিনি, সয়াবিন তেলসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী নির্ধারিত দামে পাচ্ছেন নিম্নআয়ের মানুষ। ফলে বাজারের ঊর্ধ্বমুখী দামের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে ভোক্তাদের মধ্যে।

স্থানীয় বাসিন্দা এ ক্রেতারা বলছেন, রোজার শুরুতে একসাথে বেশ কিছু পণ্য কিনতে হয়। টিসিবির কারণে কম খরচে প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যাচ্ছে, এতে অনেক উপকার হচ্ছে। আর রমজান উপলক্ষে এমন উদ্যোগ তাদের জন্য বড় সহায়তা। অনেকেই নিয়মিত এই পণ্য সংগ্রহ করতে লাইনে দাঁড়াচ্ছেন।

জেলা প্রশাসন শামিম আরা রিনি জানিয়েছেন, পবিত্র রমজানকে সামনে রেখে আমাদের এই উদ্যোগ। পুরো রমজান মাসব্যাপী এ কার্যক্রম অব্যাহত থাকবে এবং প্রথমদিকে বান্দরবান সদর, লামা ও আলীকদম উপজেলার বিভিন্ন এলাকায় পণ্য সরবরাহ করা হবে। এতে সাধারণ মানুষের মধ্যে কিছুটা হলেও স্বস্তি ফিরবে এই কার্যক্রম চলমান থাকবে এবং যেন কোনো ধরনের অনিয়ম না হয় সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হচ্ছে।

Exit mobile version