parbattanews

রাইখালীর দুর্গম মৈদং পাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প

রাঙামাটি কাপ্তাই উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের দুর্গম মৈদং মারমা পাড়ায় ফ্রি চিকিৎসা সেবা দেয়া হয়েছে। গতকাল শুক্রবার দিন ব্যাপী মৈদং পাড়ায় বসবাসরত সুউচ্চ পাহাড়ের ওপর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগনকে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কমিউনিটি হেলথ প্রোগাম উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প মাধ্যমে চিকিৎসা সেবা দেয়া হয়।

এসময় চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং উপস্থিত থেকে দূর দূরান্ত হতে আগত শতাধিক রোগীদের চিকিৎসা সেবা, স্বাস্থ্য বিষয়ক পরামর্শ এবং বিনামূল্যে ঔষধপত্র বিতরণ করেন।

হাসপাতালের কমিউনিটি হেলথ প্রোগাম প্রোগাম ম্যানেজার বিজয় মারমা, মেডিকেল অফিসার ডাঃ জয় সেন, নার্স এবং সামাজিক স্বাস্থ্য সেবা কেন্দ্রের স্বাস্থ্য কর্মীরা এইসময় উপস্থিত থেকে এই কাজে সহায়তা করেন।

Exit mobile version