parbattanews

রাঙামাটিতে অগ্নিকাণ্ডে ৩টি খামারে ২হাজার মুরগী পুড়ে ছাই

Rangamati pic01

স্টাফ রিপোর্টার:

রাঙামাটিতে তিনটি খামারে প্রায় ২হাজার মুরগী আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার রাত সাড়ে তিনটার দিকে শহরের তবলছড়ি দক্ষিণ ওমদামিয়া পাহাড়ে (আমিনা পাহাড়্) এলাকায় এ ঘটনা ঘটে। পূর্বের শত্রুতা ও জায়গা জমির দ্বন্ধের জের ধরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবী করেন ক্ষতিগ্রস্ত খামারের মালিক মো. এনামুল হক ও তার পরিবার।

স্থানীয় এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে ৩টার দিকে মুরগীর খামারে আগুন দেখা যায়। আগুন দেখে আশেপাশের স্থানীয় এলাকাবাসীও এগিয়ে আসে। তাদের সহয়তায় ঘণ্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কিন্তু তার আগেই খামারের সব মুরগী এক সাথে আগুনে পুড়ে মারা যায়। এসময় খামারে থাকা লেয়ার-ব্রয়লারসহ প্রায় ২হাজার মুরগী, ১২টি ফ্যান ও একটি পানির পাম্প আগুনে পুড়ে যায়। অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৫ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে দাবী করা হয়।

অন্যদিকে, কিভাবে এ আগুনের সূত্রপাত হয়েছে তা জানা না গেলেও খামারের মালিক মো. এনামুল হক ও তার শশুর মো. নুরুজ্জামান অভিযোগ করে বলেন, তাদের এক আত্মীয়র সাথে জায়গা-জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। এরই রেশ ধরে মুরগীর খামারে আগুন দেয় বলে অভিযোগ করেন। তাছারা মাত্র ৫দিন আগে তাদের অন্য একটি মুরগীর খামারে আগুন দেয় দূর্বৃত্তরা।

এবিষয়ে ক্ষতিগ্রস্ত খামারের মালিক মো. আক্তারুজ্জামান বাদি হয়ে বেশকয়েকজনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলা নং ৪৩/১৫। তারা প্রশাসনের কাছে এই ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারে দাবী জানান।

রাঙামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক গোলাম মোস্তফা জানান , অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। কিন্তু তার আগেই স্থানীয় এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে নিযে আসে। লোকজনের কোন ক্ষতি হয় নি। তবে খামার পুড়ে গেছে।

এব্যাপারে রাঙামাটি কোতয়ালী থানার কর্মকর্তা মনু ইমতিয়াজ সোহেল জানান, অগ্নিকাণ্ডের ঘটনা রখবর পেয়ে তদন্ত কর্মকর্তা এএস আই শাহ আলম ঘটনাস্থলে গেছেন। ক্ষতিগ্রস্ত খামারের মালিকের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে।

Exit mobile version