
নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি:
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাঙামাটি শহর থেকে কলিম ওরফে কালু নামের এক ইয়াবা বিক্রেতাকে আটক করেছে রাঙামাটি কোতয়ালী থানা পুলিশ।
বৃহস্পতিবার (২২মার্চ) ভোরে শহরের স্টেডিয়াম এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৫১পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙামাটি কোতয়ালী থানার পরিদর্শক (ওসি) সত্যজিৎ বড়–য়া জানান, আটক যুবকের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
অতীতে তার বিরুদ্ধে আরো দুইটি মামলা রয়েছে বলে পুলিশের এ কর্মকর্তা জানান।