রাঙামাটিতে ঈদুল ফিতর-বাংলা নববর্ষ ও মুজিবনগর দিবস পালনে প্রস্তুতি সভা


রাঙামাটিতে পবিত্র ঈদুল ফিতর, বাংলা নববর্ষ ও মুজিবনগর দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান এর সভা সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বলা হয় এইবার জেলা শহরের প্রধান ৬টি ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে। এছাড়াও ঈদগাহে নামাজের পাশাপাশি জেলা শহরের প্রায় ৮০টি মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে।
একই সভায় জানানো হয়, আসন্ন পহেলা বৈশাখ সুষ্ঠু ভাবে সম্পন্ন করার লক্ষ্যে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। বৈশাখের প্রথম দিনে বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশ করা হবে। ১৭এপ্রিল সকাল ১১টায় জেলা প্রশাসনের কার্যালয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবসের অনুষ্ঠানে সকলকে অংশ নিতে সভায় অনুরোধ জানানো হয়।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তি-বর্গরা উপস্থিত ছিলেন।

















