parbattanews

রাঙামাটিতে জাল ভোট দিতে গিয়ে যুবক আটক

রাঙামাটি জেলা শহরের পুরানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে জাল ভোট দিয়ে গিয়ে  শফিউল বাশার (১৯) নামের এক যুবককে আটক হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) দুপুরে এ ঘটনা ঘটে।

ওই ব্যক্তি ভোট দেওয়ার আগেই ধরা পড়েন। পরে প্রিসাইডিং অফিসার ভ্রাম্যমাণ আদালতের কাছে তাকে সোপর্দ করেন।

পুরানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার টিপু সুলতান বলেন, এক ব্যক্তি জাল ভোট দিতে আসলে তাকে পুলিশের মাধ্যমে ভ্রাম্যমাণ টিমের হাতে তুলে দেয়া হয়।

পুরানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পুলিশ ইনচার্জ মো. আলী হোছাইন বলেন, ভোট দেওয়ার সময় একজনকে আটক করা হয়েছে। তবে তিনি ভোট দিতে পারেনি। প্রিজাইডিং অফিসারের তত্বাবধানে পুলিশের মোবাইলে টিমের কাছে তাকে তুলে দেয়া হয়েছে।

Exit mobile version