রাঙামাটিতে তিন দিনব্যাপী ডিজিটাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ

fec-image

রাঙামাটিতে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের নিয়ে তিন দিনব্যাপী ডিজিটাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) সকালে রাঙামাটি প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় উপস্থিত ছিলেন, বাংলানিউজ ২৪. কম এর চিফ মাল্টিমিডিয়া রিপোর্টার মো : মিনহাজুল আবেদীন, পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুণ, রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে, সাখাওয়াৎ হোসেন রুবেল, বর্তমান কমিটির সভাপতি আনোয়ার আল হক, সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ প্রমুখ।

প্রশিক্ষণে আগামী তিনদিন ডিজিটাল মিডিয়া বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশিক্ষণ প্রদান করা হবে।

প্রশিক্ষণে জেলায় কর্মরত ৩৫ জন সাংবাদিক অংশ নিচ্ছেন। আগামী ২৮ নভেম্বর এ প্রশিক্ষণ কর্মশালার পরিসমাপ্তি ঘটবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ডিজিটাল, প্রশিক্ষণ, মিডিয়া
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন