parbattanews

রাঙামাটিতে দুই হাজার পরিবার পেলো প্রধানমন্ত্রীর ঈদ উপহার

রাঙামাটিতে দুই হাজার পরিবার প্রধানমন্ত্রীর ঈদ উপহার প্রদান করা হয়েছে।

শুক্রবার (২২ মে) দুপুরে জেলা শহরের কাঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কার্যক্রমটির উদ্বোধন করেন, রাঙামাটি জেলা প্রশাসক (ডিসি) একেএম মামুনুর রশীদ।

এসময় রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, প্যানেল মেয়র জামাল উদ্দীনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন সূত্রে জানানো হয়- রাঙামাটি পৌর শহরের ৯টি ওয়ার্ডের অস্বচ্ছ, প্রতিবন্ধী এবং কর্মহীন মোট দুই হাজার পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ করা হবে। সামগ্রীগুলো জগণের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহার বলে সূত্রটি যোগ করেন।

Exit mobile version