রাঙামাটিতে পুলিশের অভিযানে ৭ হাজার লিটার মদ জব্দ, আটক ২


রাঙামাটিতে পুলিশের বিশেষায়িত ইউনিট দিনব্যাপী অভিযান চালিয়ে সাত হাজার লিটার চেলাই মদসহ দুইজনকে আটক করেছে।
মঙ্গলবার (১৪ মে) জেলা শহরের উত্তর বিহারপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় ঘটনার সাথে জড়িত মানবেন্দ্র চাকমা (৪৫) এবং মধু মিলন চাকমা (৫০) নামের দুই ব্যক্তিকে আটক করা হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার গোয়েন্দা তথ্যর ভিত্তিতে পুলিশের একটি বিশেষ ইউনিট উত্তর বিহারপুর এলাকায় অভিযান পরিচালনা করে।অভিযানে ১৫টি মদ তৈরির কারখানায় তল্লাশি চালিয়ে প্রায় ৭ হাজার লিটার দেশীয় চোলাই মদ, বিপুল পরিমাণ মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
রাঙামাটি ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মানস বড়ুয়া বলেন, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ঘটনাপ্রবাহ: মদ জব্দ, রাঙামাটি
Facebook Comment

















