parbattanews

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে আটক ২০

কিশোর গ্যাং, মাদক এবং ডেভিল হান্টের অংশ হিসেবে পুলিশ রাঙামাটি শহরে বিশেষ অভিযান পরিচালনা করে ২০ জনকে আটক করেছে।

রোববার (৭ জুন) দিনগত গভীর রাত পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, জেলা শহরে ডেভিল হান্ট, কিশোর গ্যাং, মাদক ব্যবসা ও সেবন এবং জুয়াবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ।

ওসি জসিম উদ্দিন আরও বলেন, এ পর্যন্ত ২০ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ডেভিল হান্ট অভিযানে রাঙামাটি পৌর শহরের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি জসিম, সাধারণ সম্পাদক বাবু ত্রিপুরা এবং ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নরেশ মজুমদারকে আটক করা হয়েছে।

এছাড়া বাকি ১৭ জনকে কিশোর গ্যাং, মাদক বেচাকেনা এবং জুয়ার অভিযোগে আটক করা হয়েছে। আটককৃতদের সোমবার (০৮ জুন) রাঙামাটি আদালতে প্রেরণ করা হবে বলে যোগ করেন ওসি।

Exit mobile version