parbattanews

রাঙামাটিতে বাংলাদেশ প্রতিদিন এর ৭তম বর্ষে পদার্পণ ও ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন

Rangamati bd-protidin pic4

স্টাফ রিপোর্টার:

পার্বত্যাঞ্চলে অসাম্প্রদায়িক চেতনায় দৈনিক বাংলাদেশ প্রতিদিন শীর্ষ স্থান দখল করেছে বলে মন্তব্য করেছেন, পার্বত্য জেলা মহিলা আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু এমপি। তিনি বলেন, পাহাড়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের কৃষ্টি-সংস্কৃতি, কৃষি, উন্নয়, ও রূপ বৈচিত্র্য বিশ্বের দরবারে তুলে ধরতে বিরাট ভূমিকা রাখছে দৈনিক এ পত্রিকাটি। তাছাড়া পাহাড়ে যে কোন সংঘাতময় পরিস্থিতিতেও দলমত নির্বিশেষে, নিরপেক্ষতা বজায় রেখে বস্তুনিষ্ঠ সঠিক তথ্য প্রকাশ করে মানুষের মনে আস্থা তৈরি করেছে বাংলাদেশ প্রতিদিন।

মঙ্গলবার সকাল ১০টায় রাঙামাটি জেলা পরিষদ সম্মেলন কক্ষে দৈনিক বাংলাদেশ প্রতিদিন এর ৭তম বর্ষে পদার্পণ ও ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মহিলা আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু এসব কথা বলেন।

বৃহত্তর পার্বত্য চট্টগ্রামের দৈনিক গিরিদর্পণের সম্পাদক এ কে এম মকছুদ আহমেদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল্লাহ, রাঙামাটি জেলা পরিষদ মুখ্য নিবার্হী কর্মকর্তা এস এম জাকির হোসেন, রাঙামাটি পৌর প্যানেল মেয়র জামাল উদ্দিন, রাঙামাটি রিপোর্টাস ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, দৈনিক রাঙামাটি প্রত্রিকার মালিক জিমি কামাল, বৃহত্তর বনরূপা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. আবু সায়েদ, ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের সহ-সভাপতি ঝিনুক ত্রিপুরা, বাংলাদেশ প্রতিদিন রাঙামাটি প্রতিনিধি ফাতেমা জান্নাত মুমু প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আর টিভির রাঙামাটি প্রতিনিধি ইয়াছিন রানা সোহেল।

পার্বত্য জেলার মহিলা সংসদ সদস্য আরো বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ প্রতিদিন এগিয়ে যাচ্ছে। লাখো ভক্তের মনে স্থান করে নিয়েছে এ প্রচার বহুল পত্রিকাটি। তিনি আরো বলেন, পাহাড়ে পিছিয়ে পড়া জাতিগোষ্ঠীদের স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশ প্রতিদিন আপোসহীন ভূমিকা রাখছে, তেমনি সকল শ্রেণির পাঠকের মন জয় করেছে।

এ আগে দৈনিক বাংলাদেশ প্রতিদিন এর ৭তম বর্ষে পদার্পণ ও ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন বর্ষপূর্তির কেক কেটে আনুষ্ঠানিকতা শুরু করেন পার্বত্য জেলা মহিলা আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু।

পরে রাঙামাটি জেলা পরিষদের চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শেষ হয়।

Exit mobile version