parbattanews

রাঙামাটিতে বিজু, বৈসু, সাংগ্রাই উৎসবের উদ্বোধন

রাঙামাটিতে বিজু, বৈসু, সাংগ্রাই, বিহু, চাংক্রান, চাংলান, পাতা উৎসবের অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে বিজু, বৈসু, সাংগ্রাই, বিহু, চাংক্রান, চাংলান, পাতা উদযাপন কমিটির আয়োজনে রাঙামাটি পৌরসভা মঞ্চে উদ্বোধক অতিথি থেকে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।

অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান বলেন, আমরা বিজুতে শান্তি চাই, সম্প্রীতি চাই। সকল সম্প্রদায় মিলেমিশে একটি শান্তিপূর্ণ পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই।

প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি ২৯৯ আসনের সাবেক সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ- সভাপতি ঊষাতন তালুকদার বলেন, নতুন বছরে প্রত্যাশা এ পৃথিবীতে হানাহানি, রেষারেষি, হিংসা- বিদ্বেষ থাকবে না। সবাই মানুষ হয়ে মানুষের মতো জীবন যাপন করবে।

সাবেক এ এমপি বলেন, আপনারা জানেন, চৈত্র মাসে জুমিয়াদের পরিবারে অভাব অনটন থাকে। অনেকে সুন্দর, সাবলীল ভাবে বিজু উদযাপন করতে পারছে না। এরপরও বিজু আসলে জুম্ম জনগণের মাঝে আনন্দ শিহরিত হয়। নতুন বছরকে বরণ করে।

তিনি আরও বলেন, দুঃখের বিষয় ইসরাইল যুদ্ধবিরতি লংঙ্ঘন করে আবারো ইরানি তেল শোধনাগারে হামলাম করেছে। এছাড়া পৃথিবী তৃতীয় বিশ্ব যুদ্ধের দিকে ধাবিত হচ্ছে। যে কারণে আনন্দ, উৎসবে ভাটা পরেছে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, বিজু, বৈসু, সাংগ্রাই, বিহু, চাংক্রান, চাংলান, পাতা উদযাপন কমিটির সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা।

অনুষ্ঠান শেষে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গন থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পাহাড়ি তরুণ-তরুণীরা তাদের ঐতিহ্যর নানা ঢংয়ের বস্ত্র পরিধান করে শোভাযাত্রায় অংশ নেন।

Exit mobile version