রাঙামাটিতে ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক বাতিল না করলে হরতাল


চলতি মাসের ১৯ অক্টোবর রাঙামাটিতে ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক বাতিল না করলে পালিত হবে হরতালসহ কঠোর কর্মসূচি। বৃহস্পতিবার (১৬অক্টোবর) সকালে একটিব্যক্তিগত মালিকানাধীন রেস্তোঁরায় সংবাদ সম্মেললন করে এমন তথ্য জানান রাঙামাটির সচেতন ছাত্র-জনতা।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, এর মধ্যে ছাত্র-জনতার পক্ষে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের (পিসিসিপি) আট দফা দাবি বাস্তবায়ন না করে ভূমি কমিশনের বৈঠক করার চেষ্টা করা হলে তা রাঙামাটির শান্তিপ্রিয় জনতাকে নিয়ে কঠোর অবস্থান নিয়ে প্রতিহিত করা হবে বলে ঘোষণা দেওয়া হয়।
সংগঠনটির দেওয়া আট দফা দাবিগুলো হলো-‘‘পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিস্পত্তি কমিশনে জনসংখ্যা অনুপাতে সকল জাতি গোষ্ঠী থেকে সমান সংখ্যক সদস্য নিশ্চিত করতে হবে, পার্বত্য চট্টগ্রামে ভূমি বিরোধ নিস্পত্তি এর কার্যক্রম শুরুর পূর্বে, ভূমির বর্তমান অবস্থা নিশ্চিত করার লক্ষ্যে ভূমি জরিপ সম্পন্ন করতে হবে, জাতি-ধর্ম নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের ভূমির উপর ন্যায্যতা প্রতিষ্ঠার লক্ষ্যে দেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক ভূমি কমিশন সংশোধনী আইন ২০১৬ এর ধারা সমূহ বাতিল করতে হবে,পার্বত্য চট্টগ্রামের ভূমি ব্যবস্থাপনা দেশের প্রচলিত আইন অনুযায়ী প্রবর্তন করতে হবে এবং সমতলের ন্যায় জেলা প্রশাসকগণকে ভূমি বিরোধ নিস্পত্তির অধিকার দিতে হবে, কমিশন কর্তৃক ভূমি বিরোধ নিস্পত্তির কারনে কোন ব্যক্তি ক্ষতিগ্রস্থ হলে তাকে পার্বত্য চট্টগ্রামে সরকারি খাস জমিতে পূনর্বাসনের ব্যবস্থা করতে হবে,পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিস্পত্তি কমিশনের চেয়ারম্যানের ক্ষমতা ২০০১ সালের ভূমি কমিশন আইন অনুযায়ী বলবৎ করতে হবে, পার্বত্য চট্টগ্রামে তথাকথিত রীতি, প্রথা ও পদ্ধতির পরিবর্তে দেশে বিদ্যমান ভূমি আইন অনুসারে ভূমি কমিশনের কার্যক্রম পরিচালনা করতে হবে, বাংলাদেশ সরকারের আদেশ অনুযায়ী জেলা প্রশাসক কর্তৃক বন্দোবস্তীকৃত, অথবা কবুলিয়ত প্রাপ্ত মালিকানা থেকে কাউকে উচ্ছেদ করা যাবেনা ”।
রাঙামাটির বৈঠক স্থান পরিবর্তন কওে সুকৌশলে পার্বত্য চট্টগ্রামের বান্দরবান জেলা এবং খাগড়াছড়ি জেলায়ও এ কমিশন বৈঠক করতে চাইলে সেইসব জেলাও একই কর্মসূচি প্রদান করা হবে। তবে তাদের আট দফা দাবি পূরণ করা হলে সকল প্রকার কর্মসূচি প্রত্যাহার করা হবে।
বৈঠক দিন রোববার (১৯ অক্টোবর) সারা দিনব্যাপি রাঙামাটি শহরের প্রতিটি মোড়ে দেশপ্রেমিক ছাত্র- জনতা অবস্থান নিবে বলে সংবাদ সম্মেলনে বক্তারা জানান।
সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. নুর হোসেন, পার্বত্য চট্টগ্রাম ছাত্রপরিষদ রাঙামাটি জেলা শাখার সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, সাংগঠননিক সম্পাদক পারভেজ মোশারফ হোসেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাঙামাটি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ন কবিরসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

















