parbattanews

রাঙামাটিতে মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত

রাঙামাটিতে মোটরসাইকেলের ধাক্কায় হ্রদয় আহম্মেদ (২২) নামের এক যুবক মারা গেছেন। শনিবার (২৬ ফেব্রুয়ারী) দুপুরে এমন তথ্য নিশ্চিত করেছেন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন।

ওসি বলেন, শুক্রবার দিবাগত রাতে জেলা শহরের ফিসারীঘাট এলাকায় এক মোটরসাইকেল চালক সড়কে হ্রদয় নামের এক যুবক-কে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে ওই যুবক মারা যায়। তবে তিনি বাইরে আছেন বলে মোটরসাইকেল চালকের নাম বলতে পারেনি।

এ ঘটনায় থানার ডিউটি অফিসারের সাথে মুঠোফোনে কথা বলতে চাইলে তিনি মোটরসাইকেল চালকের নাম বলেন, শ্রীজিত ত্রিপুরা। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে কথা বলে পুলিশের এ কর্মকর্তা ঘটনার বিস্তারিত তথ্য এড়িয়ে যান।

Exit mobile version