রাঙামাটিতে যুবলীগ নেতা আটক


রাঙামাটিতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জেলা যুবলীগের সহ-সম্পাদক এনামুল হক আনসারি (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে। বুধবার (১২ নভেম্বর) এমন তথ্য নিশ্চিত করেছেন রাঙামাটি কোতয়ালী থানার ওসি মোহাম্মদ সাহেদ উদ্দিন।
পুলিশ জানায়, মঙ্গলবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ জেলা শহরের রিজার্ভ বাজার এলাকা থেকে তাকে আটক করেছে। আটক যুবলীগ নেতা জেলা আওয়ামীলীগের পলাতক সাধারণ সম্পাদক মুছা মাতব্বের ঘনিষ্ট সহচর বলে জানানো হয়।
ওসি সাহেদ উদ্দিন বলেন, চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’র অংশ হিসেবে এ যুবলীগ নেতাকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে ওসি জানান।
ঘটনাপ্রবাহ: রাঙামাটি
Facebook Comment

















