রাঙামাটিতে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিতের দাবি

fec-image

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের হস্তান্তরিত প্রাথমিক শিক্ষা বিভাগে সহকারী শিক্ষক নিয়োগে আগামী ১৪ নভেম্বরের নিয়োগ পরীক্ষা স্থগিতের দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাঙামাটি জেলা শাখা।

রবিবার (৯ নভেম্বর) গণমাধ্যমে দেওয়া এক যৌথ বিবৃতিতে এই দাবি জানানো হয়।

বিবৃতিতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাঙামাটি জেলা কমিটির সভাপতি মোহাম্মদ সোলায়মান ও সাধারণ সম্পাদক ডা. মুহাম্মদ ইব্রাহিম দাবি জানিয়ে বলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের হস্তান্তরিত প্রাথমিক শিক্ষা বিভাগে সহকারী শিক্ষক নিয়োগের চলমান প্রক্রিয়া সম্পূর্ণ নিয়ম বহির্ভূত, এক তরফা ও বৈষম্যমূলক। নিয়োগ বিজ্ঞপ্তিতে কোন প্রকার কোটা ও শূন্যপদের সংখ্যা উল্লেখ করা হয়নি।

বিবৃতিতে তারা আরও বলেন, সরকার ৭ শতাংশ কোটা নির্ধারিত করে প্রজ্ঞাপন জারি করার পরও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সরকারি নিদর্শনা না মেনে একতরফা সিদ্ধান্ত নিয়ে ৭০ শতাংশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও ৩০ শতাংশ বাঙালি অনুসারে নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়ন করছে। যা বর্তমান পরিষদের অধীনে বিগত নিয়োগগুলোতে প্রমাণিত হয়েছে।  এ ধরনের বৈষম্য নীতি থেকে সরে এসে জনসংখ্যানুপাতে নিয়োগ সম্পাদন করতে ইতিপূর্বে জেলা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। কিন্তু রাঙামাটি জেলা পরিষদ এ গণদাবি উপেক্ষা করে একের পর এক বৈষম্যমুলক নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়ন করে জনসাধারণের অধিকার হরণ করে চলেছে।

উদ্বেগ প্রকাশ করে তারা বলেন, আমরা উদ্‌বেগের সাথে লক্ষ্য করছি, জেলা পরিষদের অধীনে যে কোন নিয়োগের আগে সংস্থাপন মন্ত্রণালয়ের পরামর্শ নেয়ার নিদর্শনা থাকলেও রাঙামাটি জেলা পরিষদ কর্তৃপক্ষ নিয়োগের ক্ষেত্রে সে নিদর্শনা উপেক্ষা করে চলেছে।

নেতৃবৃন্দ বলেন, ৫ আগস্ট ২০২৪ ছাত্রজনতার বিপ্লব পরবর্তী বৈষম্যমুক্ত বাংলাদেশের চেতনাবিরোধী কার্যক্রম লিপ্ত রয়েছে রাঙামাটি জেলা পরিষদ। যা পার্বত্যবাসী সহ বাংলাদেশের মানুষ কোনভাবেই কামনা করে না।

নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিতসহ নিয়োগ পরীক্ষা বাতিলের উদ্যোগ না নিলে জেলা পরিষদের এ অনিয়মের বিরুদ্ধে পার্বত্যবাসীকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। একপেশে নীতি অবলম্বন করলে দুর্নীতিবাজ ও সাম্প্রদায়িক জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদারের পদত্যাগের একদফা কর্মসূচি ঘোষণা করা হবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: নিয়োগ, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, প্রাথমিক শিক্ষক
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন