parbattanews

রাঙামাটি আসনের স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাকে প্রাণনাশের হুমকি

রাঙামাটি আসনের স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা।

রাঙামাটি আসনের স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (১৭ জানুয়ারী) রাতে এ ঘটনায় তিনি রাঙামাটির কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

পহেল চাকমা বলেন, গতকাল রাত আটটার দিকে রাঙামাটি শহরের স্টেডিয়াম মার্কেট এলাকায় নিজের কার্যালয়ে ছিলেন। এ সময় দুজন ব্যক্তি মোটরসাইকেলে এসে তাঁকে পাশের একটি রেস্তোরাঁয় ডেকে নিয়ে যান। এরপর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য বলেন। অন্যথায় প্রাণে মেরে ফেলা হবে বলে হুমকি দেন।

জিডির বিষয়টি কোতোয়ালি থানার ওসি মো. জসিম উদ্দিন নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমার করা সাধারণ ডায়েরিটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Exit mobile version