parbattanews

রাঙামাটিতে ৫টি ঘরে আগুন: ৩০লক্ষ টাকার ক্ষতি

RANGAMATI FIRE PIC01

স্টাফ রিপোর্টার:

রাঙামাটি শহরে অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর পুড়ে ভস্মিভূত হয়ে গেছে। এ ঘটনায় প্রায় ৩০লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্থ পরিবার। শুক্রবার ভোর ৫ টায় দিকে শহরের বনরূপা ফরেস্ট কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয় বলে জানা গেছে।

ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর তথ্য সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর ৫ টার দিকে শহরের বনরূপা ফরেস্ট কলোনি এলাকায় মিল্টন চাকমার বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে আগুন লেগে যায়। মুহূর্তেই আগুন ঘরের চারপাশে ছড়িয়ে পরে। এতে আগুনে পুড়ে যায় পাশের আরও চারটি ঘর। ঘরের মানুষগুলো প্রাণে রক্ষা পেলেও কোনো আসবাবপত্র উদ্ধার কারা যায়নি। এ সময় ঘরে থাকা একটি মোটর সাইকেলও আগুনে পরে ভস্মিভূত হয়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট। পরে সকলের প্রচেষ্টায় ১ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাঙামাটি জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন, জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, রাঙামাটি পৌরসভার মেয়র মো. আকবর হোসেন চৌধূরী, ৭নং ওয়ার্ডের কান্সিলর মো. জামাল উদ্দিন প্রমূখ।

Exit mobile version