parbattanews

রাঙামাটিতে ৭০জন সরকারি কর্মকর্তাকে ট্যাবলেট পিসি প্রদান

স্টাফ রিপোর্টার :
10967020_10205066655281329_1419678187_n
রাঙামাটিতে ৭০জন কর্মকর্তাকে ট্যাবলেট পিসি প্রদান করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার সকালে রাঙামাটি জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাঙামাটি জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন কর্মকর্তাদের হাতে সরকার প্রদত্ত এ ট্যাবলেট পিসি তুলে দেন।

এসময় রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তফা জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তানভীর আজম সিদ্দিকী, আইসিটি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোর্শেদ খান প্রমুখ।

অনুষ্ঠানে রাঙামাটি জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন বলেন, দিন বদলের অঙ্গীকার নিয়ে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। তাই তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে বর্তমান সরকার। এরই ধারাবাহিকতায় সরকার ই-গর্ভনেন্স সিস্টেমের দিকে ধাবিত হচ্ছে সরকার। তাই দেশকে একটি আধুনিক রাষ্ট্রে পরিণত করতে সকল সরকারি কর্মকর্তা-কর্মচারিদেরকে একটি ডিজিটাল ফ্রেমে এনে আরো দ্রুতগতিতে কর্মকান্ড পরিচালনার লক্ষ্যে রাঙামাটি জেলায় ৭০জন সরকারি কর্মকর্তাকে বিশেষ প্রযুক্তি সম্পন্ন পিসি ট্যাব প্রদান করছে। এতে করে সরকার প্রধানের সাথে খুব সহজে ভিডিও কনফারেন্সসহ বিভিন্ন স্থান থেকে নিজের দপ্তরে কর্মকান্ড পরিচালনা করতে পারবে তারা।

Exit mobile version