রাঙামাটির ইতিহাসে প্রথম নারী ডিসি নাজমা আশরাফীর দায়িত্বভার গ্রহণ

fec-image

রাঙামাটির ইতিহাসে প্রথম নারী নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন নাজমা আশরাফী।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে তিনি নতুন ডিসি হিসেবে জেলা প্রশাসক কার্যালয়ে এ দায়িত্বভার গ্রহণ করেন।

এ সময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহল আমিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আকতার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নিশাত শারমিনসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দায়িত্বভার গ্রহণের পর নতুন জেলা প্রশাসক প্রশাসনের বিভিন্ন কার্যালয় পরিদর্শন করেন এবং জেলা প্রশাসনের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলাপ করেন।

উল্লেখ্য, জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর ২০২৫) জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে রাঙামাটির নতুন জেলা প্রশাসক হিসেবে নাজমা আশরাফীকে এই নিয়োগ প্রদান করা হয়। এর আগে তিনি উপ-সচিব হিসেবে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে কর্মরত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: জেলা প্রশাসক, দায়িত্বভার গ্রহণ, রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন