টানা বৃষ্টি ও উজানের ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার আশ্রয়কেন্দ্রগুলোতে জেলা বিএনপির উদ্যোগে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া বন্যাদুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করেন জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
অন্যদিকে, খাগড়াছড়িতে সদর উপজেলার মুসলিমপাড়া ও নিচের বাজার এলাকার আশ্রয়কেন্দ্রগুলোতেও জেলা বিএনপির উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
