parbattanews

রাঙামাটি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান

রাঙামাটি জোন কর্তৃক দায়িত্বপূর্ণ এলাকায় আভিযানিক কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন ধরনের সামাজিক উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করা হয়ে থাকে।

এরই ধারাবাহিকতায় শনিবার (২৪ জুন) রাঙামাটি জোনের কাউখালী আর্মি ক্যাম্পের ছোট ডুলু পাড়াকেন্দ্রে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান কার্যক্রম পরিচালনা করা হয়।

উক্ত চিকিৎসা সেবা প্রদান কার্যক্রমটি দিনব্যাপি পরিচালনা করা হয়।

এসময় স্থানীয় ২২০ জন অসুস্থ, অসহায় ও সুবিধা বঞ্চিতদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।

চিকিৎসা সেবা প্রদান কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদানের লক্ষ্যে রাঙামাটি সিএমএইচ হতে দক্ষ ডাক্তার এবং মেডিকেল সদস্যরা উপস্থিত ছিলেন।

কাউখালী এলাকার জনসাধারণ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করে সেনাবাহিনীর প্রতি সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সেনাবাহিনী জানায়, ভবিষ্যতে রাঙামাটি জোন কর্তৃক সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Exit mobile version