parbattanews

রাঙামাটি প্রেসক্লাব নির্বাচনে সভাপতি রুবেল সাধারণ সম্পাদক আনোয়ার নির্বাচিত

Rangamati  Press Clab President & GS pic copy

স্টাফ রিপোর্টার:

শুক্রবার অনুষ্ঠিত রাঙামাটি প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে চট্টগ্রামের দৈনিক পূর্বকোণের জেলা প্রতিনিধি সাখাওয়াৎ হোসেন রুবেল সভাপতি ও স্থানীয় দৈনিক ‘রাঙামাটি’ পত্রিকার সম্পাদক আনোয়ার আল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। প্রেসক্লাবের সম্মেলন কক্ষে সকালে প্রথম অধিবেশন সাধারণ সভার পর বিকালে সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ক্লাবের বিদায়ী সভাপতি প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে।

ক্লাবের ৭ সদস্যের নির্বাহী কমিটির অন্য পদের মধ্যে নির্বাচিত হয়েছেন সহসভাপতি বার্তা সংস্থা ইউএনবি প্রতিনিধি অলি আহমেদ, কোষাধ্যক্ষ এটিএন বাংলা প্রতিনিধি পুলক চক্রবর্তী, দফতর সম্পাদক প্রথম আলোর রাঙামাটি আলোকচিত্রী সুপ্রিয় চাকমা, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক দৈনিক খবরপত্র প্রতিনিধি ডা. আব্দুল হামিদ এবং নির্বাহী সদস্য সাবেক সভাপতি ও দৈনিক সংবাদের পার্বত্যাঞ্চল প্রতিনিধি সুনীল কান্তি দে, মুহাম্মদ ইলিয়াস ও বাসস প্রতিনিধি একেএম জহুরুল হক নির্বাচিত হয়েছেন।

প্রেসক্লাবের এই দ্বি-বার্ষিক নির্বাচন পরিচালনা করেন উন্নয়ন বোর্ডের আইসিডি প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক হাজি মোঃ জানে আলম, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা আবুল মনসুর চৌধুরী ও আইসিডিপির জেলা কর্মকর্তা মিন্টু বিকাশ চাকমা।

নির্বাচনের আগে অনুষ্ঠিত সৌজন্যমুলক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের রাঙামাটির মহিলা সদস্য ফিরোজা বেগম চিনু, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা ও জেলা প্রশাসক শামসুল আরেফিনসহ বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিক নেতারা।

 

Exit mobile version