parbattanews

রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডে অর্ধশত দোকান পুড়ে ছাই

রাঙ্গামাটিতে আগুনে পুড়ে ছাই হল অর্ধশত দোকান। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

বৃহস্পতিবার (১৯ মার্চ) ভোরে শহরের কলেজ গেইট এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে পানাহার হোটেলের চুলা থেকে এ আগুনের সূত্রপাত হয়।

এমন সময় আগুন চারদিকে ছড়িয়ে পড়লে আশে-পাশে থাকা মুদি দোকান ও চায়ের দোকানসহ প্রায় অর্ধশত দোকান পুড়ে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে এ আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়।

এ বিষয়ে রাঙ্গামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র সহকারী উপ-পরিচালক রতন কান্তি নাথ জানান, এখনও বলা যাচ্ছে না কোথায় থেকে আগুনের সূত্রপাত। তবে স্থানীয়দের মুখে শুনা যাচ্ছে, পানাহার নামক হোটেল থেকে আগুনের সূত্রপাত। বিস্তারিত জানা যাবে তদন্তের পরে।

ঘটনাস্থল পরিদর্শন করেন, রাঙ্গামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ, জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, জোন কমান্ডারসহ সরকারে উর্ধ্বতন কর্মকর্তারা।

Exit mobile version