parbattanews

রাঙ্গামাটিতে স্বতন্ত্র প্রার্থী এডভোকেট আবছারের নির্বাচন পরিচালনা কমিটি প্রধানের পদত্যাগ

Rangamati pic--31-12-13

স্টাফ রিপোর্টার :

নির্বাচনকে ব্যবসা হিসাবে গ্রহণ করেছে মর্মে অভিযোগ এনে ১০ম জাতীয় সাংসদ নির্বাচনে পার্বত্য রাঙ্গামাটি আসনের স্বতন্ত্রী প্রার্থী এডভোকেট আবছার আলীর ( আনারস প্রতীক) নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক কাজী মো. জালোয়ার পদত্যাগ করেছেন।

রাঙ্গামাটির স্থানীয় একটি রেস্তোরায় মঙ্গলবার এক সংবাদ সন্মেলনে আবছার আলীর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক কাজী মো. জালোয়ার তার পদত্যাগের ঘোষণা দিয়ে বলেন, আবছার আলীর ব্যক্তিগত নির্বাচনের কারণে জাতীয় রাজনীতির বাইরে পার্বত্য এলাকার এক উগ্র সাম্প্রদায়িক প্রার্থীর জয়ী হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে অত্র অঞ্চলের বাঙালি সম্প্রদায়ের অস্তিত্ব বিপন্ন হওয়ার আশঙ্কা রয়েছে।

সংবাদ সন্মেলনে বলা হয়, দীর্ঘদিন ধরে চলা পার্বত্য বাঙালিদের আঞ্চলিক রাজনীতিকে পুঁজি করে তিনি পার্বত্যবাসীকে বিভ্রান্ত করছেন । পার্বত্য এলাকায় বসবাসরত বাঙালি সম্প্রদায়ের আশা-আকঙ্কা পূরণ তো দুরের কথা তিনি অজানা কোন ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ রক্ষায় কাজ করে যাচ্ছেন। ব্যক্তি আবছার আলীর নির্বাচনের কারণে পার্বত্য এলাকার শান্তি-শৃংখলা বিনষ্টসহ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে উল্লেখ করে সংবাদ সন্মেলনে পার্বত্যবাসীর নিকট সঠিক স্থানে ভোট দেয়ার অনুরোধ জানানো হয়।

স্বতস্ত্র প্রার্থী এডভোকেট আবছার আলীর বিবৃতি :

রাঙ্গামাটি পার্বত্য আসনে একমাত্র বাঙ্গালী সতন্ত্র প্রার্থী এডভোকেট আবছার আলী তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ এনে এক বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, তার নির্বাচন পরিচালনার এজেন্ট তিনি নিজেই। তিনি অন্য কাউকে নির্বাচনের জন্য কোন এজেন্ট নিয়োগ করেননি। বিবৃতিতে তার বিরুদ্ধে আনা বক্তব্য সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে বলেন, একজন সতস্ত্র প্রার্থী হিসেবে তিনি নিজেই রাঙামাটি জেলায় নিজের নির্বাচনী প্রচারের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করছেন।

Exit mobile version